বাউফলের বগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবুপুরা হিন্দু মন্দির পরিদর্শন করেন পটুয়াখালী-২ আসনের মাটি ও মানুষের সেবক জননন্দিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন।

ধর্ম যার যার, দেশ সবার: ড. মাসুদ তাঁর বক্তব্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান।সকলের জান-মালের নিরাপত্তা এবং ধর্মীয় উৎসবসমূহ নির্বিঘ্নে পালনে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।
মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাউফল গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধ হয় কাজ করবো।
