বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পশ্চিম থানার উদ্যোগে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও শাহবাগ পশ্চিম থানা আমীর এডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি এম. লোকমান হোসেনের পরিচালনায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফকিরাপুল চায়না কিচেন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে শাহবাগ পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
