প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনার জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। রবিবার (১৭ মে) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত তৃতীয় জানাজায় দেশবরেণ্য বিশিষ্ট আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ হাজার-হাজার তৌহিদী ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সার লিভার ও ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকালে তাঁর মরদেহ দেশে আসার পর রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
