বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে আজ এক জাঁকজমকপূর্ণ ও হৃদয়গ্রাহী পরিবেশে “রোকন শিক্ষা শিবির” ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মোয়াজ্জেম হোসেন হেলাল (সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী)
ডক্টর শফিকুল ইসলাম মাসুদ (সম্মানিত সংসদ সদস্য, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি)
এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে শিক্ষা শিবিরকে সাফল্যমণ্ডিত করেছেন। আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করুন এবং আমাদের সকলকে দ্বীনের অতন্দ্র প্রহরী হিসেবে কবুল করুন। আমিন।
