মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাউফল উপজেলার বাংলাবাজার এলাকায় বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম-এর নেতৃত্বে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক তদারকি করেন বাউফলের সম্মানিত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) এবং বাউফল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী।


অভিযানের অংশ হিসেবে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এবং নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদকবিরোধী এই উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করেন। মাদককে না বলি, সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাউফল গড়তে সবাই একসঙ্গে এগিয়ে আসি।
