ড. শফিকুল ইসলাম মাসুদ
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
ড. শফিকুল ইসলাম মাসুদ
ড. শফিকুল ইসলাম মাসুদ
No Result
View All Result

‘বাউফল উপজেলায় সেলাই প্রশিক্ষণ সমাপনি ও নতুন ব্যাচের উদ্বোধন’

ফেব্রুয়ারি ১৮, ২০২৩
‘বাউফল উপজেলায় সেলাই প্রশিক্ষণ সমাপনি ও নতুন ব্যাচের উদ্বোধন’
Share on FacebookShare on Twitter

বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাউফলের গণমানুষের নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল উপজেলায় সেলাই মেশিন প্রশিক্ষণ কোর্সের (৬ষ্ঠ ও ৭ম ব্যাচের) সমাপনি এবং নতুন আরও দু’টি ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের প্রিয় বাউফল উপজেলার দু’টি ইউনিয়ন ধূলিয়া ও মদনপুর ইউনিয়নে আজ প্রিয় বোনদের সেলাই মেশিন প্রশিক্ষণ কোর্সের ৬ষ্ঠ ও ৭ম ব্যাচের সমাপনি করতে পেরে আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা কোনো কাজই দুনিয়ার জন্য করি না, আমাদের সকল কাজই মহান আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য। পুরো বাউফল উপজেলার মানুষকে আমার পরিবারের অংশ মনে করি। সেই পরিবারের কেউ যখন একটু কষ্টে থাকেন তখন আমি ব্যথিত হই। এ ধরনের সেলাই প্রশিক্ষণ কোর্সে আমাদের রাজনৈতিক কোনো স্বার্থ হাসিলের জন্য নয়, বরং সমাজকল্যাণের অংশ হিসেবে গোটা বাউফল উপজেলাবাসীকে সাবলম্বী বা আত্মমর্যাদাশীল হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। এর মাঝেও যদি মহান আল্লাহ তায়ালা এই বাউফল উপজেলাবাসীর কল্যাণে বড় কোনো পরিসরে কাজ করার সুযোগ দেন, সেটা মহান আল্লাহর একান্ত মেহেরবানী। কল্যাণমূলক কাজের নির্দেশনা মহান আল্লাহর পক্ষ থেকে রয়েছে। তিনি যদি সন্তুষ্ট হয়ে যান সেটাই আমাদের বড় অর্জন। নেতা বা দায়িত্বশীল হওয়ার জন্য মহান আল্লাহ তায়ালা নিজে ব্যক্তি বাছাই করে নেন। বাউফলের জনগণের কল্যাণে উন্নয়ন অগ্রযাত্রায় আমরা পাশে আছি। আমাদের মায়েরা আমাদের জন্য কতটা কষ্ট করেছেন আমরা দেখেছি। আমাদের বাবারা কঠোর পরিশ্রম করে এই বাউফলে আমাদেরকে বড় করেছেন। তাদের কষ্ট গুলো আমরা উপলব্ধি করতে পারি। এখানে আমাদের মায়েদের অবদান অনেক বেশি। এসব মা-বোনদেরকে আমরা সেলাই মেশিন তুলে দিয়ে, তাদের প্রশিক্ষণ প্রদান করে, নিজ পরিবারে আরও একটু সচ্ছলতা ফেরাতে চেষ্টা করছি। আমাদের এই বাউফলকে তৈরি করার জন্য মা বোনেরা শুধু পরিবারের কারিগর নন, তারা শুধু এই সমাজের কারিগর না, এই মায়েরা একটা রাষ্ট্রের কারিগর। মায়েরা পিছন থেকে নেপথ্যে থেকে একটা গৌরবদৃপ্ত সন্তান জাতিকে উপহার দিতে পারেন। একটা সন্তান তৈরি করেন মানে তিনি একটা রাষ্ট্র তৈরি করেন। ইসলাম বোনদের জন্য মায়েদের জন্য, নারীদের জন্য এ জাতীয় শরিয়াতের বিধান অনুসরণ করে আত্মকর্মসংস্থানের সুযোগ দিয়েছে। আজকে দেশে তথাকথিত প্রগতিশীলতার নামে, নারীবাদীদের নামে যারা কথা বলেন, কাজ করেন তারা মূলত নারীদের অসম্মান লজ্জায় ফেলে দেওয়ার কাজে লিপ্ত। এরা নারীদেরকে খেলনার বস্তুতে পরিণত করে ইসলামের বিরুদ্ধে অপ্রচেষ্টায় সদা ব্যস্ত রয়েছেন। সরকারের মন্ত্রী বলছেন আমাদের পরিবর্তে অন্য কেউ দেশের ক্ষমতায় আসলে মহিলাদের বোরকা পরতে বাধ্য করবে। আশ্চর্য ইসলাম তো মা বোনের সুরক্ষায় বোরকা পরতে বলেছেন। এর অর্থ হচ্ছে এসব সরকারের কর্তা ব্যক্তিরা সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ বক্তব্য এদেশের ধর্মপ্রাণ মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

সেলাই মেশিন প্রশিক্ষণ কোর্সের ৮ম ও ৯ম ব্যাচের উদ্বোধন করে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফল ফাউন্ডেশন সমাজ পরিবর্তনের একটি প্রতিশ্রুতিশীল সমাজকল্যাণমূলক সংগঠন। আমরা আমাদের প্রিয় বাউফলকে নিয়ে কাজ অব্যাহত রেখেছি। মূল লক্ষ্য হচ্ছে এই সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে আমরা দেশে একটি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই। সেটার জন্য প্রথমত কিছু সৎ দক্ষ ও যোগ্য মানুষকে সমাজের নেতৃত্বে নিয়ে আসা খুব জরুরি। কিছু ভালো পরিবার যেমন কিছু ভালো মানুষ উপহার দেয়, অনুরূপ ভাবে ঐ ভালো পরিবার গুলো একত্রে একটি সমাজ গড়ে তুলতে পারে। সেই ভালো সমাজ গুলোই প্রকৃত অর্থে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম হয়। সেই রাষ্ট্র বিনির্মাণে আমাদের প্রচেষ্টা কেবল তখনই সফল হতে পারে। যখন আমাদের চেষ্টা, দৃষ্টিভঙ্গি ও উদ্যোগ পরিপূর্ণ ভাবে আল্লাহর দেওয়া ইসলামের বিধানের আলোকে পরিচালিত হবে। অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে হুকুম বা আইন চলবে কেবল সৃষ্টিকর্তা আল্লাহর, সৃষ্টি যার আইন তার।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা সভাপতি আলী আজগর, সাবেক জেলা সভাপতি মাহফুজ হোসাইন, কবির হুসাইন, সাবেক আইন সম্পাদক হুমায়ুন কবির সুমন, বাউফল উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহমুদুল্লাহ, ছাত্রশিবির বাউফল পূর্ব সভাপতি সিদ্দিকুর রহমান, ছাত্রশিবির বাউফল দক্ষিণ সভাপতি জুবায়ের হুসাইন, বাউফল পশ্চিম সভাপতি হাফেজ আরিফুর রহমান, বাউফল উত্তর সভাপতি কামরুল ইসলাম সহ উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।

ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, আমরা প্রশিক্ষণ নেবো, স্বাবলম্বী হবো। বাউফল উপজেলাবাসীকে কর্মমূখী ও আয় উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী করতে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ভাইদের পাশাপাশি বোনেরাও যেন স্বাবলম্বী হয়ে নিজ পরিবারের সচ্ছলতা আনতে ভূমিকা রাখতে পারেন সেটাই আমাদের লক্ষ্য। দুনিয়ার জীবনযাপন সহজ করে আখেরাতের পাথেয় অর্জনেও যেন এসব ভাই বোনেরা অগ্রগামী হতে পারেন সেই দোয়া করছি। কর্মমূখী হওয়ার সাথে সাথে প্রত্যেকে যেন আল্লাহ মুখী জীবন গড়ে তুলতে সক্ষম হন সেই প্রত্যাশা রাখছি।

সাম্প্রতিক

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম

বরিশাল মহানগরীর উদ্যোগে আজ এক জাঁকজমকপূর্ণ ও হৃদয়গ্রাহী পরিবেশে “রোকন শিক্ষা শিবির” ২০২৬ অনুষ্ঠিত হয়েছে

ধানমন্ডি জোনের উদ্যোগে ছাত্র আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য কর্মশালা অনুষ্ঠিত

সম্প্রতি বাউফল উপজেলায় আয়নাবাজ গ্রামে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের এক উৎসবমুখর ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

বাউফলবাসীর বহুল প্রতীক্ষিত বগা সেতু বাস্তবায়নে স্থানীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের আমন্ত্রণে বগা ফেরিঘাটস্থলে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা যাচাই করতে বাউফলে আসেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী

প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনার জানাজায় ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

শ্যামপুর জোনের উদ্যোগে নন-রুকন (সাবেক সাথী) সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

তীব্র রোদ আর গরমকে উপেক্ষা করে নিজে কোদাল হাতে মাটিতে নেমে গেলেন বাউফলের গণমানুষের পরম আপনজন, পটুয়াখালী-২ (বাউফল) আসনের মাননীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

তারুণ্যের বাজেট ভাবনা শীর্ষক সেমিনারে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহন

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে “সবুজ প্যানেল”-এর প্রার্থী পরিচিতি সভা

আলোকিত সমাজ গঠনে বাউফলে অগ্রসর কর্মীদের শিক্ষাশিবির সম্পন্ন

“সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত: বাজেট ও বাস্তবতা” শীর্ষক একটি প্রাক-বাজেট সংলাপে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

  • জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ
  • কেন্দ্রীয় সংগঠন
  • লাইব্রেরী
  • সাইট ম্যাপ
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

© ড. শফিকুল ইসলাম মাসুদ

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী

© ড. শফিকুল ইসলাম মাসুদ