কালাইয়া বন্দর ব্যবসায়ী ও জন কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও আলোচনা সভা। ব্যবসায়ী ও স্থানীয় জনতার মেলবন্ধনে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ।
“পবিত্র রমযানের শিক্ষা নিয়ে আমরা সবাই ভাই ভাই হয়ে রাজনৈতিক বা ব্যক্তিগত ভেদাভেদ ভুলে আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তবেই কালাইয়া বন্দরকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করবো।”
