আজ ১৮ এপ্রিল, শনিবার, বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এই গণমিছিলের আয়োজন করা হয়।


গণমিছিলে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সাধারণ মানুষ, ছাত্রসমাজ এবং সর্বস্তরের সচেতন জনতা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন।