বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত “তারুণ্যের বাজেট ভাবনা” শীর্ষক সেমিনারে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ড. মো. মিজানুর রহমান।


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঞ্চালনায় জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল মিলনায়তনে বুধবার (১৩ মে) সকালে অনুষ্ঠিত সেমিনারে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. ওয়ারেসুল করিমসহ বিশিষ্ট অর্থনীতিবিদ ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
