বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ক্র্যাবের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংসদ সদস্য, সাংবাদিক নেতৃবৃন্দ, লেখক-কলামিস্ট, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, শিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
