আজ ২৫ অক্টোবর ২০২৬, রবিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই সনদ স্বাক্ষরের দ্বিতীয় বার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও মাননীয় বিরোধীদলীয় নেতা জনাব ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিনসহ জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।


এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বীরবিক্রম, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় আরও উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবারের সদস্য, সাধারণ দেশপ্রেমিক জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
