ড. শফিকুল ইসলাম মাসুদ
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
ড. শফিকুল ইসলাম মাসুদ
ড. শফিকুল ইসলাম মাসুদ
No Result
View All Result

রমনা থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, শেখ হাসিনা গণতন্ত্রকে কবর দিয়েছে - অধ্যাপক মুজিবুর রহমান

ডিসেম্বর ২৭, ২০২৪
রমনা থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
Share on FacebookShare on Twitter
শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে, তার কন্যা হাসিনা গণতন্ত্রকে কবর দিয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অন্যায়, জুলুম, শোষন থেকে মুক্তির জন্য ছাত্র-জনতা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। ছাত্ররা চেয়েছে অধিকার, তাদেরকে স্বৈরাচার হাসিনা বানিয়েছে রাজাকার। ১৯৭১ সালের চাওয়া-পাওয়া, মানুষের অধিকার গত ৫৪ বছরেও বাস্তবায়ন হয়নি। যাকে বলা হয়েছে স্বাধীনতার নায়ক, সেই শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে এদেশে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছে। নিজ দলীয় ৩টি গণমাধ্যম ব্যতিত সকল গণমাধ্যম বন্ধ করে দিয়েছে। যেই ব্যক্তি রাজনৈতিক দল নিষিদ্ধ করে, গলমাধ্যম বন্ধ করে, গণতন্ত্র হত্যা করে সেই ব্যক্তি কখনো স্বাধীনতার নায়ক হতে পারে না। শেখ মুজিব ভূয়া নায়ক। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রমনা থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ এদেশে যত আগুন দিবে, ততই তারা জনবিচ্ছিন্ন হয়ে নিঃশেষ হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জীবন দিবো, বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেওয়া হবে না। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে তার কার্যালয়ে গিয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন থাকবো।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সংসদে কুরআনের আলো জালাতে পারলেই, ঘরে-ঘরে কুরআনের আলো জলবে। নয়তো শেখ হাসিনার মতই ইসলাম বিদ্বেষীরা মানুষের ঘর থেকে কুরআন হাদিস জব্দ করে, জিহাদী বই, জঙ্গী বই উদ্ধার করা হয়েছে বলে মানুষকে হামলা-মামলা দিয়ে জুলুম নির্যাতন চালাবে। শান্তি ও বৈষম্যমুক্ত ইসলামী সমাজ গড়তে তিনি দেশবাসীকে ইসলামের পক্ষে ভোট দিতে আহ্বান জানান।
রমনা থানা আমীর মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও পল্টন থানা আমীর মো. শাহিন আহমেদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মাওলানা শরিফুল ইসলাম, রমনা থানা বিএনপির সাবেক সভাপতি আরিফুল ইসলাম, ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী অফিস সম্পাদক ও রমনা থানার সাবেক আমীর আবদুস সাত্তার সুমন।
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, শেখ হাসিনা ভারতীয় বিজেপি সরকারকে দিয়ে সেদেশের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশের বিজয় দিবস কে ভারতের বিজয় দিবস বলে মোদী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত করেছে। আন্তর্জাতিক আইন লংঘন করায় মোদীকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন সরকার এখনো ঘুমিয়ে আছে। যার ফলে ফ্যাসিবাদের দোসররা সচিবালয়ে আগুন দিয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের প্রতি কোন দয়া প্রদর্শন না করে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী দোসরদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতাকে অর্থবহ করতে ৪ দফা কর্মসূচি নিয়ে কাজ করছে। মানুষের তৈরি মতবাদে যতই সংস্কার করা হোক না কেন সমাজে স্থায়ী শান্তি আসবে না। জামায়াতে ইসলামী আল্লাহর বিধানে সমাজ সংস্কার ও সমাজ গঠনে কাজ করছে। আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে বাংলাদেশে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান ড. মাসুদ। এসময় তিনি আরো বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার মাধ্যমে আমাদেরকে বাঘের পিঠ থেকে মুক্ত করে সিংহের মুখে আবদ্ধ করা হয়েছে। ১৯৭১ সালে আমাদের স্লোগান ছিল, ‘দিল্লি না ঢাকা…ঢাকা ঢাকা”- ২০২৪ সালের আগস্টে এদেশের ছাত্র-জনতা সিংহের মুখ থেকে মুক্ত হয়ে সত্যিকার অর্থের স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতা ভোগ করতে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ভোট দিতে হবে। ইসলাম ব্যতিত কোথাও পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ গ্রহন করা যায় না। ড. মাসুদ বলেন, আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের মূল হোতা। তারা গত ১৫ বছর এদেশে বাসে-ট্রেনে, মানুষের ঘরবাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন দিয়ে জামায়াত-শিবির সহ বিরোধী দলের দায় চাপিয়ে দিতো। কিন্তু আজও পর্যন্ত এদেশের কেউ প্রমান করতে পারেনি জামায়াত-শিবির আগুন সন্ত্রাস করে। সচিবালয়ে আগুন লাগিয়ে আওয়ামী লীগ নিজেদের অপকর্মের তথ্য পুড়ে দেওয়ার চেষ্টা করলেও এদেশের ১৮ কোটি মানুষ সাক্ষী আছে। তাদের সাক্ষীতে আওয়ামী লীগের বিচার হবেই, হবে।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন জুলাই বিপ্লবে শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন রমনা থানা নায়েবে আমীর এডভোকেট সুলতান উদ্দিন, রমনা থানা শিবির সভাপতি নেয়ামত হোসেন, ইসলামী ছাত্র শিবিরের কলেজ জোনের সভাপতি শোয়াইব, রমনা থানা কর্মপরিষদের সদস্য আবু মুসা, এডভোকেট মিজানুর রহমান ও অধ্যক্ষ মো. একরাম উল্লাহ, মগবাজার ওয়ার্ড সভাপতি আহমদ আলী সরকার, সিদ্ধেশ্বরী ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন, কাকরাইল ওয়ার্ড সভাপতি মোরশেদুল ইসলাম চৌধুরী, মালিবাগ পশ্চিম ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন প্রমুখ।

সাম্প্রতিক

ঢাকা মহানগরী দক্ষিণের নতুন সদস্যদের (রুকন) শপথ অনুষ্ঠিত

ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে প্রায় শতাধিক সম্মানিত চিকিৎসকবৃন্দের সম্মানে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে বাউফলে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি’র এমপি প্রার্থীর প্রত্যক্ষ মদদে তার পালিত সন্ত্রাসীদের জামায়াত নেতৃবৃন্দের ওপর কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত নেতৃবৃন্দ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীর হাজারীবাগ পার্কে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ওয়ারী পূর্ব থানার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিকিৎসকদের সম্মানে এনডিএফ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

​মাননীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের উপস্থিতিতে আজ বাউফল উপজেলার ইউনিয়ন পরিষদের সম্মানিত প্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ ‘মতবিনিময় সভা’ অনুষ্ঠিত

কালাইয়া বন্দর ব্যবসায়ী ও জন কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও আলোচনা সভা

বাউফল সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভুবনশাহ্ কাচারিতে দুর্বৃত্ত কর্তৃক ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন পটুয়াখালী-২ আসনের মাটি ও মানুষের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ

ইরানে ন্যক্কারজনক হামলা ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যাত্রাবাড়ী পূর্ব থানার অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ
  • কেন্দ্রীয় সংগঠন
  • লাইব্রেরী
  • সাইট ম্যাপ
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

© ড. শফিকুল ইসলাম মাসুদ

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী

© ড. শফিকুল ইসলাম মাসুদ