ড. শফিকুল ইসলাম মাসুদ
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
ড. শফিকুল ইসলাম মাসুদ
ড. শফিকুল ইসলাম মাসুদ
No Result
View All Result

শিক্ষা ব্যবস্থার মতো গোটা রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করতেই ডা. শফিকুর রহমানকে বন্দী করে রাখা হয়েছে

ড. শফিকুল ইসলাম মাসুদ

জানুয়ারি ২২, ২০২৩
শিক্ষা ব্যবস্থার মতো গোটা রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করতেই ডা. শফিকুর রহমানকে বন্দী করে রাখা হয়েছে
Share on FacebookShare on Twitter

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে আজ রোববার দুপুরে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকার বড় মগবাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে মৌচাকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, শরিফ উদ্দিন, কামরুল আহসান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি তাকরিম হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা আমীর ও সেক্রেটারিবৃন্দ।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশের মানুষের বিপদ ও দুর্যোগে মানবিক সহায়তা নিয়ে ছুটে চলা ডা. শফিকুর রহমান দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে শ্রদ্ধাভাজন ও সজ্জন ব্যক্তিত্ব। অথচ সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করে রেখেছে। মূলত সরকার শিক্ষা ব্যবস্থার মতো গোটা রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করতেই আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে বন্দী করে রেখেছে। অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ গ্রেফতারকৃত সকল জামায়াত নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের মুক্তি দিতে হবে। অন্যথায় তীব্র গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে তাদের মুক্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংসের জন্য পাঠ্যপুস্তকে ইসলামের ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করেছে। পাঠ্যক্রমে উগ্র সাম্প্রদায়িকতা, অনৈতিকতা, যৌনতা ছড়িয়ে দেওয়া হয়েছে। অতিসত্ত্বর পাঠ্যপুস্তক থেকে মুসলমানদের ঈমান ও আকিদা বিরোধী সকল শিক্ষাক্রম অপসারণ করতে হবে অন্যথায় দেশের মুসলিম তৌহিদী জনতা তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, বর্তমান ক্ষমতাসীন অবৈধ সরকার দেশের জনগণকে জিম্মি করে আজীবন ক্ষমতায় থাকার ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিগত ১৫ বছর যাবত তারা ধারাবাহিকভাবে জামায়াতের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। জামায়াত-শিবিরসহ দেশের বিরোধী দলের নেতাকর্মীদের পুলিশ কোনো ওয়ারেন্ট মামলা ছাড়াই জোরপূর্বক গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। অন্যদিকে জনগণের উপরে গণবিরোধী সব সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে আওয়ামী লুটেরা গোষ্ঠী ফায়দা লুটে নিচ্ছে। ভোট ডাকাতি, দখলদারী, গুম, খুন, দুঃশাসন এবং বিদ্যুৎ, গ্যাস সহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশ গভীর সংকটে পড়েছে। দেশের মানুষ এই ব্যর্থ সরকারের কবল থেকে মুক্তি চাই, জনগণ জুলুমবাজদের কবল থেকে মুক্তি চাই। জনগণের মুক্তির জন্য এই ফ্যাসিস্ট অগণতান্ত্রিক আওয়ামী লীগ সরকারকে অতি দ্রুত বিদায় করা ছাড়া জনগণের প্রকৃত মুক্তি মিলবে না। দেশের স্বার্থে জনগণকে সাথে নিয়ে রাজপথে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার মাধ্যমে অবৈধ ক্ষমতাসীন গোষ্ঠীকে বিদায় করতে হবে।

ড. মাসুদ আরও বলেন, জনগণ বুঝে গেছে শেষ পদ্ধতি হিসেবে আওয়ামী সরকার জুলুম-নির্যাতনের মাধ্যমে জনগণকে জিম্মি করে আবারো জোরপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা দখলে রাখতে চাই। এ কারণে আওয়ামী সরকার ভীত হয়ে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডল, নায়েবে আমীর ও সাবেক এমপি আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ বরেণ্য আলেম ওলামাদেরকে সরকার দীর্ঘদিন মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে বন্দী করে রেখেছে। নেতৃবৃন্দ ও আলেম-ওলামাদের মুক্তির জন্য ইসলামপ্রিয় দেশপ্রেমিক জনগণকে নিরব বসে থাকলে চলবে না। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতা রুখে দিতে হবে। তিনি এই অবৈধ সরকারের হাত থেকে দেশকে রক্ষার জন্য সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।

সাম্প্রতিক

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জাতীয় সমাবেশ

সবুজবাগ-মুগদা জোনের সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিশাল গণমিছিল

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে হজ্ব যাত্রীদের গাইডলাইন কর্মশালা অনুষ্ঠিত

একসাথে জন্ম নেওয়া আলোচিত বাউফলের ৫ নবজাতকের পরিবারের পাশে নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

পটুয়াখালীর বাউফলে বিলবিলাশ আবদুর রশিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঢাকা মহানগরী দক্ষিণের নতুন সদস্যদের (রুকন) শপথ অনুষ্ঠিত

ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে প্রায় শতাধিক সম্মানিত চিকিৎসকবৃন্দের সম্মানে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে বাউফলে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি’র এমপি প্রার্থীর প্রত্যক্ষ মদদে তার পালিত সন্ত্রাসীদের জামায়াত নেতৃবৃন্দের ওপর কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত নেতৃবৃন্দ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীর হাজারীবাগ পার্কে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ
  • কেন্দ্রীয় সংগঠন
  • লাইব্রেরী
  • সাইট ম্যাপ
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

© ড. শফিকুল ইসলাম মাসুদ

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী

© ড. শফিকুল ইসলাম মাসুদ