বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোনের উদ্যোগে রুকন সমাবেশ শুক্রবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসাইনের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শূরা সদস্য ও সবুজবাগ-মুগদা জোন সহকারী পরিচালক মনির বিন আনোয়ারের পরিচালনায় রুকন সমাবেশে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মাওলানা শামসুর রহমান।

রুকন সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরা সদস্য ও সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, মহানগরীর মজলিশে শুরা সদস্য যথাক্রমে সবুজবাগ দক্ষিণ থানা আমীর মাওলানা আব্দুল বারী, মুগদা পশ্চিম থানা আমীর মতিউর রহমান, মুগদা উত্তর থানা আমীর অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সবুজবাগ পূর্ব থানা আমীর মো. রওশন জামান, মুগদা পূর্ব থানা আমীর মাওলানা ইসহাক, মুগদা দক্ষিণ থানা আমীর মো. ইয়াকুব আলী। এছাড়াও জোনের থানাসমূহের সেক্রেটারি ও কর্মপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
