ড. শফিকুল ইসলাম মাসুদ
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
ড. শফিকুল ইসলাম মাসুদ
ড. শফিকুল ইসলাম মাসুদ
No Result
View All Result

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার উদাত্ত আহ্বান

জুলাই ১৬, ২০২৪
Share on FacebookShare on Twitter

বিসিএসসহ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র সমাজের যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসীদের পৈশাচিক, বর্বরোচিত হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
নেতৃবৃন্দ বলেন, মেধাবীদের উপেক্ষা করে দলীয় নিয়োগ নিশ্চিত করতে ফ্যাসিবাদী আওয়ামী সরকার শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে অগ্রাহ্য করছে। শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে বিসিএস সহ সরকারি চাকরিতে নিয়োগ নিশ্চিত করা বৈষম্যমূলক কোটা বাতিলের দাবি জানিয়েছে। সারাদেশের শিক্ষার্থীদের দুর্বার আন্দোলনের মুখে ২০১৮ সালে সরকার কোটা ব্যবস্থা বাতিল করে বিগত কয়েক বছর নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছিল। কিন্তু হঠাৎ আদালতকে ব্যবহার করে কোটা পুনর্বহালের আদেশ শিক্ষার্থীদের সাথে প্রতারণার শামিল। যার বিরুদ্ধে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকার শিক্ষার্থীদের সেই যৌক্তিক দাবিকে দমন করার জন্য ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীরা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে।
আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, গত ১৪ জুলাই রবিবার বিকেল থেকে ১৫ জুলাই সোমবার সারারাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে হলে হলে গিয়ে হামলা চালিয়েছে। প্রকাশ্যে শিক্ষার্থীদের ওপর গুলি করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমরা আরো উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, জননিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনী ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত না করে ছাত্রলীগের সন্ত্রাসীদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে ছাত্রলীগের পক্ষাবলম্বন করেছে। আপাতদৃষ্টে মনে হচ্ছে, গোটা রাষ্ট্রযন্ত্রকে শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমরা আরো লক্ষ্য করেছি, দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ধরে নিয়ে নির্যাতন করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আক্রমণ করতে ছাত্রলীগকে উস্কে দিয়েছে। যার ফলশ্রƒতিতে ছাত্রলীগ আরো বেপরোয়া হয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ওপর নির্মমতা চালিয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের তুচ্ছ তাচ্ছিল্য ও অপমান করেছেন। যা চলমান পরিস্থিতিকে আরো সংকটাপন্ন করেছে। ইতোমধ্যে এ ঘটনা আন্তর্জাতিক মহলকেও ব্যাপকভাবে নাড়া দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার গতকালের ঘটনায় শতাধিক আহত হওয়ার কথা বলেছেন। যা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য খুবই লজ্জাজনক।
একটি অবৈধ ভোটবিহীন ফ্যাসিবাদী সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখায় আজ দেশের এ দুরাবস্থা। বিরোধী মতকে দমন পীড়নের ধারাবাহিকতায় নিরীহ ছাত্রদের ওপরেও নিকৃষ্ট হামলা চালাতে সরকার তার সন্ত্রাসী পেটুয়া বাহিনী লেলিয়ে দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা ও অবিলম্বে কোটা সংস্কারের যৌক্তিক দাবি মেনে নেয়ার জোর দাবি জানাচ্ছি। সেই সাথে দেশবাসীকে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সাম্প্রতিক

ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীর হাজারীবাগ পার্কে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ওয়ারী পূর্ব থানার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিকিৎসকদের সম্মানে এনডিএফ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

​মাননীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের উপস্থিতিতে আজ বাউফল উপজেলার ইউনিয়ন পরিষদের সম্মানিত প্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ ‘মতবিনিময় সভা’ অনুষ্ঠিত

কালাইয়া বন্দর ব্যবসায়ী ও জন কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও আলোচনা সভা

বাউফল সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভুবনশাহ্ কাচারিতে দুর্বৃত্ত কর্তৃক ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন পটুয়াখালী-২ আসনের মাটি ও মানুষের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ

ইরানে ন্যক্কারজনক হামলা ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যাত্রাবাড়ী পূর্ব থানার অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও প্রকৌশলীদের সম্মানে ইফতার মাহফিল

শাহবাগ পশ্চিম থানার উদ্যোগে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিডিআর বিদ্রোহে মর্মান্তিক-নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের আলোচনা সভা

বাউফলের বগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবুপুরা হিন্দু মন্দির পরিদর্শন করেন পটুয়াখালী-২ আসনের মাটি ও মানুষের সেবক জননন্দিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ

ড. শফিকুল ইসলাম মাসুদ বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে আয়োজিত হলো এক বিশাল “শুকরিয়া সমাবেশ”

  • জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ
  • কেন্দ্রীয় সংগঠন
  • লাইব্রেরী
  • সাইট ম্যাপ
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

© ড. শফিকুল ইসলাম মাসুদ

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী

© ড. শফিকুল ইসলাম মাসুদ