বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থানা জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থানা জামায়াতে ইসলামীর সভাপতি ডা. এমজি ফারুক হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. ফয়েজ উল্লাহ’র পরিচালনায় শাহবাগে মেডিকেল সেন্টারের অফিসে অনুষ্ঠিত ইউনিট দায়িত্বশীল সম্মেলনে আরও বক্তব্য রাখেন পেশাজীবি জোন – ১ এর পরিচালক এডভোকেট কামাল হোসেন ও মেডিকেল দক্ষিণের সভাপতি ডা. মারুফ শাহরিয়ার। এসময় মেডিকেল সেন্টারের সহ সভাপতি ডা. শোয়েব মোমেন মজুমদারসহ মেডিকেল সেন্টারের সকল ইউনিট দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
