ডাকসু কর্তৃক প্রকাশিত শহীদ শরিফ ওসমান হাদির বক্তব্য সংকলন এর মোড়ক উম্মোচন অনুষ্ঠান মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শহীদ স্মৃতি ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মোড়ক উম্মোচর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

ডাকসু ভিপি (ভাইস প্রেসিডেন্ট) সাদিক কায়েমের সভাপতিত্বে এবং জিএস (জেনারেল সেক্রেটারি) এস এম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, দৈনিক ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম, এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও ডাকসু’র নির্বাচিত সকল প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
