ড. শফিকুল ইসলাম মাসুদ
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
ড. শফিকুল ইসলাম মাসুদ
ড. শফিকুল ইসলাম মাসুদ
No Result
View All Result

১লা আগস্ট সমাবেশ বাস্তবায়নে আইনজীবী ও শিক্ষক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

জুলাই ২৮, ২০২৩
১লা আগস্ট সমাবেশ বাস্তবায়নে আইনজীবী ও শিক্ষক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
Share on FacebookShare on Twitter

দেশে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১লা আগস্ট রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে আইনজীবী ও শিক্ষক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি এডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট সাইফুর রহমান, শিক্ষক নেতা নাজির আহমেদ, অ্যাডভোকেট লুৎফর রহমান, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার, এডভোকেট সাজেদুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট কামরুল হাসান আনাস সহ বিভিন্ন পর্যায়ের আইনজীবী ও শিক্ষক নেতৃবৃন্দ।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত নেই বলেই জনগণের দূর্ভোগ আজ চরম আকার ধারণ করেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে জনগণ দিশেহারা। বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ কারাগারে বন্দি। মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী, মাওলানা মামুনুল হক, মুফতি আমীর হামজা সহ সকল ওলামায়ে কেরামগণকে দেশের তৌহিদী জনতা মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী এই স্বৈরাচারের চূড়ান্ত পতন ঘটিয়ে বিশ্ববরেণ্য সব আলেমদেরকে মুক্ত করা হবে। এর জন্যই আগামী ১লা আগস্ট রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াত শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। প্রশাসনকে অনুরোধ জানায় জামায়াতের মতো সুশৃঙ্খল শান্তিকামী রাজনৈতিক সংগঠনের কর্মসূচির অনুমতি দিতে কোন অজুহাত খুঁজবেন না। কোনো অজুহাত দিয়ে টালবাহানা করে আর জনগণকে দাবিয়ে রাখা যাবে না। জনগণ দেখছে এক একটা নতুন নতুন পয়েন্ট অজুহাত ব্যক্ত করে জনগণের আন্দোলনকে বাধাগ্রস্ত করার চিন্তা করা হচ্ছে। জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রশাসনকে স্মরণ করে দিতে চাই, আপনারা যদি রাষ্ট্রের বা প্রজাতন্ত্রের সত্যিকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হয়ে থাকেন, তাহলে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করুন। কারণ বাংলাদেশের জনগণের করের টাকায় আপনার বেতন হয়ে থাকে। তাই জনগণের অধিকার আদায়ের প্রশ্নে এই শান্তিপূর্ণ সমাবেশ নির্বিঘ্নে সফল করতে প্রশাসন সার্বিক সহযোগিতা করবেন এটাই জনতার ন্যায্য দাবি। আজকে আইনজীবী নেতৃবৃন্দ এবং বিশিষ্ট সম্মানিত শিক্ষকবৃন্দ প্রতিনিধিগণ আপনারা দেশের এই সংকট পরিস্থিতি উত্তরণে সার্বিক সহযোগিতার কথা ব্যক্ত করেছেন।

তিনি আরও বলেন, জনগণের চলমান এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশে সত্যিকার শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কতিপয় কর্তা ব্যক্তির বক্তব্যে জনগণ শুনেছে। আপনারা বলেছেন অমুক মাসে কোনো কিছু করতে দেওয়া হবে না, কিছু বলতে দেওয়া হবে না। মনে রাখবেন মাস কারো পৈত্রিক সম্পত্তি নয়, ঐ মাসের দোহায় দিয়ে জনগণকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। ঐ মাসের অজুহাত সামনে এনে জনগণকে ব্লাকমেইল করে আটকানোর চেষ্টা করলে সেটা বরং এই সরকারের বা প্রশাসনের জন্য হিতেবিপরীত হবে। জনগণ ঐ রকম দিন তারিখ মাসকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। জামায়াতের এই সমাবেশ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার জন্য, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, ফ্যাসিবাদের কবল থেকে জনগণের মুক্তির জন্য। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশের মানুষ আজ দিশেহারা। দেশের এই পরিস্থিতিতে আমরা বসে থাকতে পারি না। জামায়াতে ইসলামী একটি নিপিড়িত মজলুম সংগঠন। দেশের মানুষ ও মানবতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ১লা আগস্ট রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটের সমাবেশে দলে দলে যোগদান করার জন্য রাজধানীবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।

সাম্প্রতিক

কুরআন সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাসের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্রগ্রামের অভিমুখে লংমার্চ শুরু

বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল, সাবেক বিচারপতি, বিশিষ্ট ব্যবসায়ী, কওমি আলেমসহ ৬৫০ জনের জামায়াতে ইসলামীতে যোগদান

বাউফলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ড্রেনে ওষুধ ছিটালেন বাউফলের গণমানুষের সেবক জননেতা জনাব ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

জনতার সেবায় নিজ বাড়িতেও নিরলসভাবে সময় দিচ্ছেন বাউফলের গণমানুষের সেবক ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদ এমপির সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ওয়ার্ড সভাপতি – সেক্রেটারি শিক্ষাশিবির অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থানার ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

ডাকসু কর্তৃক প্রকাশিত শহীদ ওসমান হাদি বক্তব্য সংকলন এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির অংশগ্রহণ

জাতীয় সীরাত উদযাপন কমিটির আয়োজনে “রাষ্ট্র সংস্কারে রাসুল সাঃ এর নীতি ও আদর্শ” শীর্ষক সেমিনার এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বাউফলে A+ সংবর্ধনা ২০২৬

হাজারীবাগ উত্তর থানা অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

সবুজবাগ-মুগদা জোনের উদ্যোগে রুকন সমাবেশ অনুষ্ঠিত

মহানগরীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

সবুজবাগ-মুগদা জোনের উদ্যোগে অগ্রসর কর্মী কর্মশালা অনুষ্ঠিত

  • জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ
  • কেন্দ্রীয় সংগঠন
  • লাইব্রেরী
  • সাইট ম্যাপ
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

© ড. শফিকুল ইসলাম মাসুদ

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী

© ড. শফিকুল ইসলাম মাসুদ