ড. শফিকুল ইসলাম মাসুদ
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
ড. শফিকুল ইসলাম মাসুদ
ড. শফিকুল ইসলাম মাসুদ
No Result
View All Result

রাজধানীতে শীতার্তদের মাঝে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পরিচ্ছন্ন সমাজ গঠনের জন্য পরিচ্ছন্ন নেতৃত্বের প্রয়োজন - মো. নূরুল ইসলাম বুলবুল

ডিসেম্বর ১৮, ২০২৪
রাজধানীতে শীতার্তদের মাঝে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
Share on FacebookShare on Twitter
পরিচ্ছন্ন সমাজ গঠনের জন্য পরিচ্ছন্ন নেতৃত্বের প্রয়োজন উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার করা এবং একটি মানবিক সমাজ গঠন করা। পরিচ্ছন্ন সমাজ গঠনের জন্য পরিচ্ছন্ন নেতৃত্ব রয়েছে জামায়াতে ইসলামীর। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি জামায়াতে ইসলামীর সামাজিক কার্যক্রমের চিত্র তুলে ধরে বলেন, সিলেট অঞ্চল সহ ১৩টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। করোনা কলীন যখন নিজ পরিবারের লোকজনও করোনা আক্রান্তদের পাশে দাঁড়ায়নি, জামায়াতে ইসলামী সারাদেশে তখন মানুষের পাশে দাঁড়ায়। পঞ্চগড়ে নৌকাডুবে হিন্দু পরিবারের ক্ষতিগ্রস্তদের পাশে আমীরে জামায়াতের নিদের্শে পাশে দাঁড়িয়েছি। কয়েকমাস আগে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী খাদ্য সামগ্রী, ঔষধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পাশে দাঁড়িয়েছি। সামাজিক কাজ করতে আমরা দল-মত ধর্মবর্ণের বিবেচনা করি না, সকলেই সমাজের মানুষ এই বিবেচনায় আমরা আমাদের দায়িত্ব পালন করি।
ভোট পাওয়ার জন্য বা মানুষের সমথর্নের জন্য আমরা সামাজিক কাজ করি না। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার দেওয়া দায়িত্ব পালন করছি। অথচ আমাদের এসব কাজে রাজনৈতিক প্রতিহিংসাবশত আমাদেরকে নিঃশেষ করতে গত ১৫ বছর নানা রকম ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হয়েছে। জুলুম নির্যাতন চালিয়ে আমাদের নেতাকর্মীদের নিঃশেষ করা হয়েছে। এতোকিছুর পরেও আমরা একদিনের জন্যও জনগন থেকে বিচ্ছিন্ন হয়নি এবং হবো না। আমরা জনগণের পাশে আছি, জনগণ যদি আমাদেরকে তাদের পাশে রাখতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে আমরা জনগণের স্বপ্নের প্রত্যাশিত বাংলাদেশ গঠন করতে পারবো।
ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে, যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থার ফলে সমাজের ধনী-গরিবের বৈষম্য থাকবে না। সকলেই মর্যাদাশীল নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার লাভ করবে। সমাজ থেকে অনাচার, অবিচার দূর হয়ে যাবে। দুর্নীতি, সন্ত্রাস চাঁদাবাজ, মাদক থাকবে না। নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। রাষ্ট্রের কাছে ধর্মের মূল্যায়ন নয়, মূল্যায়ন হবে মানুষের। তাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ভোট দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে পল্টন থানা আমীর শাহীন আহমেদ খানের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির ও এডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারী মুহাম্মদ দেলোয়ার হোসাইন, কামাল হোসেন, শামসুর রহমান প্রমুখ।
আব্দুস সবুর ফকির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ দফা কর্মসূচি নিয়ে কাজ করছে। তারমধ্য ৩ নং দফা হচ্ছে সামাজিক কাজ। জামায়াতে ইসলামীর স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্ব গঠনের কারখানা। জামায়াতে ইসলামীর কাছে রাষ্ট্র ও সমাজের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলে একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র জনগণ উপহার পাবে। জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। এজন্য জনগণের সমথর্ন ও সহযোগিতা প্রয়োজন।
এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এই কাজ শুধু শীতবস্ত্র বিতরণে সীমাবদ্ধ নয়। আমরা আমাদের সাধ্যমত যে কোন দুর্যোগে মানুষের পাশে থাকার কাজ করি। আমাদের এই কাজ ধর্মবর্ণ, জাতি- গোষ্ঠী, দল-মত নির্বিশেষ। বিগত আওয়ামী সরকারের লুটপাটের কারণে সমাজে দরিদ্রতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা আওয়ামী লীগের লুটপাটের বিরুদ্ধে জনগণের পক্ষে অবস্থান নেওয়ার অপরাধে আমাদের শীর্ষ ১১ জন নেতাকে বিচারক হত্যা করেছে। তিনি একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীকে সমথর্ন ও সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণ ও মানবিক সংগঠন। জামায়াত কর্মীরা, সমাজকর্মী হিসেবে দায়িত্ব পালন করে। শীত, গ্রীষ্ম, বর্ষা সহ যে কোনো দুর্যোগ দুর্দিনে মানুষের প্রয়োজনে জামায়াতে ইসলামী সবার আগে সবখানে মানুষের পাশে দাঁড়ায়। আমরা মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করেছি এটা মনে করি না, আমরা মনে করি আমাদের দায়িত্ব পালন করেছি। জামায়াতে ইসলামী সামাজিক কাজের মাধ্যমে জনগণের পাশে থাকায় হিংসাত্মক রাজনৈতিক গোষ্ঠী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। জামায়াত কে নিয়ে নানা ষড়যন্ত্র করে তারাই পালিয়ে গেছে। আমাদের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে আজ আমরা সমাজের শীতার্ত মানুষদের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেওয়ার কাজ শুরু করেছি। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী এই কার্যক্রম অব্যাহত রাখবে।
পরে নেতৃবৃন্দ উদ্বোধনী দিনে প্রায় ৩ শতাধিক কম্বল বিতরণ করেন। মহানগরী দক্ষিণের বিভিন্ন থানায় পর্যায়ক্রম বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সাম্প্রতিক

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জাতীয় সমাবেশ

সবুজবাগ-মুগদা জোনের সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিশাল গণমিছিল

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে হজ্ব যাত্রীদের গাইডলাইন কর্মশালা অনুষ্ঠিত

একসাথে জন্ম নেওয়া আলোচিত বাউফলের ৫ নবজাতকের পরিবারের পাশে নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

পটুয়াখালীর বাউফলে বিলবিলাশ আবদুর রশিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঢাকা মহানগরী দক্ষিণের নতুন সদস্যদের (রুকন) শপথ অনুষ্ঠিত

ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে প্রায় শতাধিক সম্মানিত চিকিৎসকবৃন্দের সম্মানে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে বাউফলে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি’র এমপি প্রার্থীর প্রত্যক্ষ মদদে তার পালিত সন্ত্রাসীদের জামায়াত নেতৃবৃন্দের ওপর কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত নেতৃবৃন্দ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীর হাজারীবাগ পার্কে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ
  • কেন্দ্রীয় সংগঠন
  • লাইব্রেরী
  • সাইট ম্যাপ
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

© ড. শফিকুল ইসলাম মাসুদ

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী

© ড. শফিকুল ইসলাম মাসুদ