ড. শফিকুল ইসলাম মাসুদ
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
ড. শফিকুল ইসলাম মাসুদ
ড. শফিকুল ইসলাম মাসুদ
No Result
View All Result

ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন: বিতর্ক ও আলোচনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিতর্কিত কমিশনের রিপোর্ট বাতিল করে কমিশন পুনর্গঠন করতে হবে- ড. শফিকুল ইসলাম মাসুদ

মে ৭, ২০২৫
ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন: বিতর্ক ও আলোচনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বিতর্ক ও আলোচনা শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, “যৌন পেশাকে স্বীকৃতি দেওয়ার সুপারিশ সকল ধর্মের বিরোধী”। বক্তারা নারী কমিশনের প্রস্তাবিত রিপোর্টের বিভিন্ন অসঙ্গতি এবং বিতর্কিত অধ্যায়গুলো নিয়ে আলোচনা করেন।
বুধবার (০৭ মে) ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন: বিতর্ক ও আলোচনা শীর্ষক গোলটেবিল বৈঠক জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হয়।
ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আলোচ্য বিষয় ও বক্তাদের বক্তব্যের ভিত্তিতে নারী কমিশনের বিতর্কিত বিষয়গুলো নিয়ে সার্বিক মূল্যায়ন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেন, কমিশনের এসব সুপারিশ নিয়ে পাল্টাপাল্টি অবস্থান সৃষ্টি হয়েছে।
এসব সুপারিশে আপত্তি জানিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীকে সমান অধিকার, উত্তরাধিকার আইনে সমান অধিকার এবং শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছে—যা একেবারেই অযৌক্তিক। এই সুপারিশ বাস্তবায়িত হলে সামাজিক অপরাধ বৃদ্ধি পাবে। তাই এই সুপারিশ বাতিল করে নতুনভাবে নারী সংস্কার কমিশন গঠনের জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রতিবেদনে নারীর প্রতি বৈষম্য দূর করার নামে মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান পারিবারিক আইনের সংস্কারের প্রস্তাব করা হয়েছে।
এসব আইনের পরিবর্তে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীর জন্য বিয়ে, তালাক ও সন্তানের ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার সুপারিশের পাশাপাশি সব সম্প্রদায়ের জন্য আইনটিকে ঐচ্ছিক রাখার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া, উত্তরাধিকার আইন সংশোধন করে মুসলিম ও অন্যান্য ধর্মীয় উত্তরাধিকার আইন সংস্কার করে সম্পদে নারীর ৫০ শতাংশ অধিকার নিশ্চিত করার সুপারিশ করেছে কমিশন—যেটা নারীর অধিকারের নামে নারীর উপর উল্টো চাপ সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, পতিতাবৃত্তিকে শ্রমিকের স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছে, যা একজন নারীকে পৈশাচিক পুরুষের কাছে আরও নগণ্য করে তুলবে। নারীর মর্যাদা ক্ষুণ্ন হবে। জিনা, ব্যভিচার, অনাচার বৃদ্ধি পাবে। সমাজে শান্তির পরিবর্তে অশান্তি বিরাজ করবে।
অনতিবিলম্বে নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করে নতুনভাবে একটি কমিশন গঠনের জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন—সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি অধ্যাপক ড. ফেরদৌসী আরা খানম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, আইপাস বাংলাদেশের সিনিয়র অ্যাডভাইজর ডা. শামিলা নাহার, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট সিস্টেমস বিভাগের অধ্যাপক আরিফুর রহমান অপু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা তাসনীম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গাইনী বিভাগের অধ্যাপক ডা. শাহীন আরা আনোয়ারী, বাংলাদেশ মসজিদ মিশনের মহাসচিব ড. খলিলুর রহমান মাদানী, আয়নাঘরে দীর্ঘদিন নির্যাতিত লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান বীরপ্রতীক, সম্মিলিত নারী প্রয়াসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসিনা মমতাজ মারিয়া, মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব মাওলানা আবদুল হাই মো. সাইফুল্লাহ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মুহাম্মদ আবদুস সামাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. এম. আবদুল হান্নান, বুয়েটের ন্যানো ম্যাটেরিয়ালস ও সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, নারী কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নারী-পুরুষের অধিকারে হস্তক্ষেপ। পতিতাবৃত্তির কুপ্রভাব নিয়ে বহুমুখী বিশ্লেষণ করে তিনি এই জাতি-ধ্বংসী প্রতিবেদনটি প্রত্যাখ্যান করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন শুধু ধর্মের উপর আঘাত আনেনি, বরং নারীর মর্যাদাও ক্ষুণ্ন করেছে।

সাম্প্রতিক

ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীর হাজারীবাগ পার্কে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ওয়ারী পূর্ব থানার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিকিৎসকদের সম্মানে এনডিএফ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

​মাননীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের উপস্থিতিতে আজ বাউফল উপজেলার ইউনিয়ন পরিষদের সম্মানিত প্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ ‘মতবিনিময় সভা’ অনুষ্ঠিত

কালাইয়া বন্দর ব্যবসায়ী ও জন কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও আলোচনা সভা

বাউফল সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভুবনশাহ্ কাচারিতে দুর্বৃত্ত কর্তৃক ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন পটুয়াখালী-২ আসনের মাটি ও মানুষের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ

ইরানে ন্যক্কারজনক হামলা ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যাত্রাবাড়ী পূর্ব থানার অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও প্রকৌশলীদের সম্মানে ইফতার মাহফিল

শাহবাগ পশ্চিম থানার উদ্যোগে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিডিআর বিদ্রোহে মর্মান্তিক-নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের আলোচনা সভা

বাউফলের বগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবুপুরা হিন্দু মন্দির পরিদর্শন করেন পটুয়াখালী-২ আসনের মাটি ও মানুষের সেবক জননন্দিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ

ড. শফিকুল ইসলাম মাসুদ বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে আয়োজিত হলো এক বিশাল “শুকরিয়া সমাবেশ”

  • জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ
  • কেন্দ্রীয় সংগঠন
  • লাইব্রেরী
  • সাইট ম্যাপ
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

© ড. শফিকুল ইসলাম মাসুদ

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী

© ড. শফিকুল ইসলাম মাসুদ