ড. শফিকুল ইসলাম মাসুদ
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
ড. শফিকুল ইসলাম মাসুদ
ড. শফিকুল ইসলাম মাসুদ
No Result
View All Result

কওমি ও স্থানীয় আলেমদের সম্মানে রাজধানীতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ইফতার মাহফিল

দ্বীন বিজয়ের যেকোনো প্রচেষ্টাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি : ড. শফিকুল ইসলাম মাসুদ

এপ্রিল ৬, ২০২৩
কওমি ও স্থানীয় আলেমদের সম্মানে রাজধানীতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ইফতার মাহফিল
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ আজ ৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার ১৪ রমজান রাজধানীতে কওমি ও স্থানীয় আলেমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বলেন, দ্বীন বিজয়ের যেকোনো প্রচেষ্টাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। বাংলাদেশে আকিমুদ্বীন প্রতিষ্ঠার কাজে যারা আত্মনিবেদিত সকলের প্রচেষ্টাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। এই মাসে নিজেদেরকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। এই মাসে কুরআন হাদীসের আলোকে জীবন পরিচালনার পাশাপাশি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে আলেম-উলামাসহ সবাইকে কাজ করতে হবে। কুরআনের বিজয়ের মাস মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ঐক্য অটুট রেখে এদেশে ইসলামী জাগরণ তৈরির সুযোগকে কাজে লাগাতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী পূর্ব থানার উদ্যোগে রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত কওমি ও স্থানীয় আলেমদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কদমতলী পূর্ব থানা আমীর আতিকুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মীর বাহার আমিরুল ইসলাম। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আশেপাশের বিভিন্ন কওমি মাদ্রাসার মুহতামিম, তলবে এলম ছাত্র, স্থানীয় মসজিদ সমূহের ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য একাব্বর হোসেন, আব্দুল মুনিম খান, নুরুল ইসলাম মনির, ইমাম হাসান। ইফতার মাহফিলে প্রায় ১২০ জন কওমি ও অন্যান্য সম্মানিত আলেমগণ উপস্থিত ছিলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ইসলামে মুসলমানদের পারস্পরিক সর্ম্পক ভ্রাতৃত্বের। এই ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখার ব্যাপারে মহান আল্লাহ তায়ালা এবং রাসূল (সা.) জোর তাগিদ দিয়েছেন। মুমিনগণ একজন মানুষের মতো, যার চোখ আক্রান্ত হলে সমস্ত শরীর আক্রান্ত হয়; আর তার মাথা আক্রান্ত হলে সমস্ত শরীর আহত হয়। অথচ আজ আমাদের একজন বিপদে পড়লে অন্যজন মনে মনে খুশির ঢেকুর তুলি। এটা খুবই দুর্ভাগ্যের যে, আমরা কেন এক হয়ে সকল অন্যায় জুলুম অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারি না। দেশের সম্মানিত আলেমগণ আপনারা দেখেছেন সকল কঠিন পরিস্থিতিতে জামায়াতে ইসলামী হক ও ন্যায়ের পথে লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদেরকে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় শীর্ষ নেতৃবৃন্দকে শাহাদাতবরণ করতে হয়েছে। মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী দীর্ঘদিন যাবৎ কারাগারে বন্দি। দেশের বহু আলেম আজ কারাগারে আটক রয়েছে।

তিনি আরও বলেন, জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতায় বসা আওয়ামী সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টা চালিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে গিয়ে আজ চরমভাবে ব্যর্থ হয়েছে। আজ পুরো দেশবাসী সেই ষড়যন্ত্র বুঝতে সক্ষম হয়েছে। দেশের জনগণ এই ফ্যাসিবাদ সন্ত্রাসের কবল থেকে মুক্তি চাই। পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। সবাইকে এ মাসে তাকওয়া অর্জন করতে হবে। সিয়াম সাধনার মাস মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে বিভাজন-বিভক্তির রাজনীতি পরিহার করতে হবে। জালিম সরকারের হাত থেকে জাতিকে রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। সকলে মিলে এই দেশকে নিজেদের মত করে সাজানোর প্রতিশ্রুতি গ্রহণ করি। দেশ ও জাতি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা স্বৈরাচারী সরকারের হাত থেকে জাতিকে মুক্ত করতে হবে। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের সকল স্তরে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করতে হবে। তিনি বাংলাদেশে শান্তি-সমৃদ্ধি এবং ন্যায়-বিচার প্রতিষ্ঠার জন্য আলেমগণকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

সাম্প্রতিক

কাছিপাড়ায় ইমাম, খতিব ও ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুরের অভিমুখে লংমার্চ শুরু

সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার: বাংলাদেশের অংশীদারিত্ব শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াতে ইসলামীর ফুলেল শুভেচ্ছা

কুরআন সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাসের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্রগ্রামের অভিমুখে লংমার্চ শুরু

বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল, সাবেক বিচারপতি, বিশিষ্ট ব্যবসায়ী, কওমি আলেমসহ ৬৫০ জনের জামায়াতে ইসলামীতে যোগদান

বাউফলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ড্রেনে ওষুধ ছিটালেন বাউফলের গণমানুষের সেবক জননেতা জনাব ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

জনতার সেবায় নিজ বাড়িতেও নিরলসভাবে সময় দিচ্ছেন বাউফলের গণমানুষের সেবক ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদ এমপির সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ওয়ার্ড সভাপতি – সেক্রেটারি শিক্ষাশিবির অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থানার ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

ডাকসু কর্তৃক প্রকাশিত শহীদ ওসমান হাদি বক্তব্য সংকলন এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির অংশগ্রহণ

জাতীয় সীরাত উদযাপন কমিটির আয়োজনে “রাষ্ট্র সংস্কারে রাসুল সাঃ এর নীতি ও আদর্শ” শীর্ষক সেমিনার এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বাউফলে A+ সংবর্ধনা ২০২৬

  • জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ
  • কেন্দ্রীয় সংগঠন
  • লাইব্রেরী
  • সাইট ম্যাপ
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

© ড. শফিকুল ইসলাম মাসুদ

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী

© ড. শফিকুল ইসলাম মাসুদ